Total Pageviews

Popular Posts


নির্ঘুম চোখ- একাকী রাত, অবিরামহীন পুরোনো ঘাত
পুষে রাখা সব অশ্রুকণা, তুমি আসায় - মুছলো হঠাৎ

সুখপাখি আজ ডাকছে দেখো, ক্যাকটাসে আজ ফুটলো ফুল 
শেষ শ্রাবনের পরিচয়ে, ঠিক হয়ে সব- চুকলো ভুল 

এখন আমার সব ভাবোনা, সব যাতনা নিরন্তর   
অবসানের বিজয় স্নানে, আবির্ভাব আজ বসন্তর 

নতুন পথের চলার শুরু, শ্রীজা তোমার সাথেই সই 
সুখী জীবন পাওয়ার লোভ আর, প্রয়োজনটা নিতান্তই 

ঋজ্বি তোমার লক্ষীরূপে - শক্তিরূপের পদার্পন 
সুখ-গৃহকোণ করছো আর-আপোষকে দিলে বিসর্জন

                                                                                                             - শুভ্রজিৎ বড়ুয়া 

0 Comments:

Post a Comment