আমার কোনও নেই অভিমান,হারিয়েছে যুগের তালে
বুকের দিঘির নোনা জলেও, অশ্রু নেই আজ চোখের তলে ।
মেঘ অভিমান, বড্ড যে চুপ ,বৃষ্টি নামায় মন খারাপে
চায়নি পিছু ফিরে কভু, না জানি সে কোন কারনে ।
হাজার ভিড়ের কলোরবে, একলা আমি একলা যে ও
দুজনেরই ছিল তখন, পূর্ণিমা চাঁদ খুব যে প্রিয়।
বদলে গেলেও দুটি মানুষ, সেই চাঁদটি আজও আছে
গাইছে যে গান ভালবাসার, ব্যাবধানের অস্তরাগে।
-শুভ্রজিৎ বড়ুয়া
;;
Subscribe to:
Posts (Atom)

